খাগড়াছড়ি জেলাপরিষদের উদ্যোগে কৃষকের মাঝে (৫কোটি ৫৭লক্ষ)কৃষি যন্ত্রপাতি ও অনুদানের চেক বিতরন
-
Reporter Name - Update Time : ০২:৩৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩
- ১৪১ Time View

মনির উদ্দিন মুন্না খাগড়াছড়ি প্রতিনিধি :: স্ট্রেনদেনিং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন চিটাগাং হিল ট্রাক্টস এসআইডি-সিএইচটি শীর্ষক প্রকল্পের আওতায় ২০২২- ২০২৩ অর্থ বছরে এডিপিতে বরাদ্ধকৃত জিওবি অর্থায়নে চার কোটি টাকা ব্যয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যােগে জেলার প্রান্তিক কৃষকের মাঝে উন্নতমানের কৃষি যন্ত্রপাতি ও বিভিন্ন কর্মসূূূচিতে১৪৬ জনকে ৫৭ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।রবিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০ :৩০ মিনিটের দিকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ প্রাঙ্গণে স্ট্রেনদেনিং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন চিটাগাং হিল ট্রাক্টস এসআইডি-সিএইচটি শীর্ষক প্রকল্পের আওতায় এডিপিতে বরাদ্ধকৃত জিওবি অর্থায়নে কৃষকের মাঝে কৃষি যন্ত্রপাতি ও বিভিন্ন কর্মসূূূচিতে অনুদানের চেক বিতরন অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা পরিষদ এর চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীর অপু সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। বিশেষ অতিথি ছিলেন -খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি ও ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কর্ফোস চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন- মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কৃষি বান্ধব সরকার দেশের কৃষকদের ভাগোন্নয়নে অবিরাম কাজ করে যাচ্ছে। কৃষকদের জীবন ও মান বাঁচিয়ে রাখতে সরকার কষি খাতে ভর্তুকি প্রদান করছে, খাগড়াছড়ি জেলার কৃষকরা বর্তমানে ধান কাটার মেশিন, পাওয়ার টিলার মেশিন, ধান মাড়াই মেশিন, পাওয়ার ফুট স্প্র্রে মেশিন, পানি পাম্ম মেশিন পাচ্ছেন, এখানকার কৃষকরা এখন আধুনিক মেশিনগুলো চালানোর প্রশিক্ষণ নিচ্ছে, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের মর্যাদার আসনে স্থান করে নিতে দেশের উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের কারণে দেশে আজ প্রতিটি সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন ঘটছে,কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সব সেক্টরের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নিজে যুগোপযোগী কর্ম পরিকল্পনা করছেন এবং তা সঠিকভাবে বাস্তবায়ন করে দেশকে আজ স্মার্ট বাংলাদেশে রুপান্তরের দিকে এগিয়ে নিচ্ছেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরী, খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান, খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর, পিপিএম (বার), নারী এমপি বাসন্তী চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা টিটন খীসা,খাগড়াছড়ি মংসার্কেল রাজা সাচিংপ্রু চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.শানে আলম,খাগড়াছড়ি জেলা ডিজিএফআই শাখার ডেট কমান্ডার কর্ণেল আ স ম বদিউল আলম, খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে.কর্ণেল মো. আবুল হাসনাত.খাগড়াছড়ি এএসইউ কমান্ডার কর্ণেল ইশতিয়াক আহমেদ, খাগড়াছড়ি এনএসআই যুগ্ম পরিচালক ফিরোজ রাব্বানী,জেলা পরিষদের সদস্য কল্যান মিত্র বড়ুয়া, এম এ জব্বার,মাইনু উদ্দিন,শতরুপা চাকমা,শাহিনা আক্তার,জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল্লাহ, জনসংযোগ কর্মকর্তা চিংলা মং চৌধুরী, সহ সকল উপজেলা চেয়ারম্যান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা,হেডম্যান-কারবারি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, এনজিও প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন কৃষি যন্ত্রপাতির মধ্যে রয়েছে -রাইচ কম্বোমিল- ৯টি, পাওয়ার টিলার ২১টি, পাওয়ার রিপার ৯টি, পাওয়ার প্রেসার ১টি কম্বাইন্ড হারভেস্টার ৪টি, পাম্প মেশিন ১৫টি পাওয়ার স্প্রে মেশিন১৮টি। আলোচনা সভা শেষে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হতে আপদকালীন ত্রাণ বিতরণ কর্মসূচীতে ১৪৬ জনকে ৫৭ লক্ষ টাকা, বিভিন্ন কর্মসূচিতে ৩৯১জন ব্যক্তি/প্রতিষ্ঠানকে (এক কোটি)টাকা কৃষকের মাঝে ৪কোটি টাকার কৃষি যন্ত্রপাতি তুলেদেন।























