খাগড়াছড়ি জেলা পরিষদের অধিনস্থ সহকারী শিক্ষক নিয়োগ পরিক্ষার ফলাফল সংশোধনী
-
Reporter Name - Update Time : ১২:২৪:৩২ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
- ২১৬ Time View

খাগড়াছড়ি প্রতিনিধি :::খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অধিনস্থ সহকারী শিক্ষক নিয়োগ পরিক্ষার ফলাফল ও তাৎক্ষণিক সংশোধন করা হয়,চুড়ান্ত ফলাফল প্রকাশে ভুলবশত ও টাইপিং মিস্টেক করে একটি রোল নাম্বার চলে আসে।৭৭১ রোল নাম্বার টি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে,কম্পিউটার কম্পোজ করার হয় ভুলে চুড়ান্ত ফলাফল সিটে চলে আসে। ০৭ অক্টোবর ২০২৩ সালে সকাল ১১ টার সময় নিয়োগ বাচাই কমিটির ভুলটি নজরে আসে, বিকাল ৩ টার সময় সংশোধনী নোটিশ প্রকাশ করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সহকারী শিক্ষক নিয়োগ কমিটি।
প্রসংগ: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অধিনস্থ সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল ও তাৎক্ষনিক সংশোধনী এবং নোটিশ বোর্ড কী বলে?
নিয়োগ কমিটি বলেন-
বেশ লক্ষ্য করা যাচ্ছে, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অধিন সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে বেশ সমালোচনা করা হচ্ছে, কেহ বুঝে করছেন, আর কেহ না বুঝে! এটিই স্বাভাবিক বিষয়। কিন্তু আমরা বিষয়টির গভীরে না গিয়ে বা সংশ্লিষ্টদের মতামত না জেনে একতরফাভাবে কোনো সরকারি প্রতিষ্ঠানকে যেমন তেমনভাবে বলতে পারি না।
নিয়োগ কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায়, ভুলক্রমে টাইপিং মিসটেক’র ফলে অকৃতকার্য্য ৭৭১নম্বরটি চূড়ান্ত ফলাফল তালিকাটি পরিষদের নিজস্ব এফবি আইডি ও ওয়েবসাইটে প্রকাশের পরপর ভুলত্রুটি কর্তৃপক্ষের দৃষ্টিতে আসে।
তাৎক্ষনিকভাবে তা সংশোধন করে পরিষদের “নোটিশ বোর্ডে” সংশোধিত ৩৩৬ জনের চূড়ান্ত তালিকা টাঙানো হয়। যা নিয়ে তথ্য বিভ্রাটের সৃষ্টি হয়।
নিয়োগ কর্তৃপক্ষ নোটিশ বোর্ড দেখার জন্য অনুরোধ জানিয়েছেন। এছাড়াও নিয়োগ কর্তৃপক্ষ যে কোনো ভুলত্রুটির সংশোধনী, পরিবর্তন করারও ক্ষমতা রাখে।





















