খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
-
Reporter Name - Update Time : ০৫:১৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩
- ১৬৫ Time View

মনির উদ্দিন মুন্না খাগড়াছড়ি প্রতিনিধি ঃ-
বিশ্ব দরবারে এখন এক অনন্য নাম শেখ হাসিনা
ঐতিহাসিক ১৭ মে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত হয়েছে খাগড়াছড়িতে। বুধবার (১৭ মে ২০২৩) সকাল ১০:৩০মিনিটে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সুচনা করা হয়।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে সংক্ষিপ্ত আলোচনা করে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা। আলোর পথে যাত্রী আমরা-তুমি স্বপ্ন সারথী, তোমার নেতৃত্বেই দেশ পেয়েছে শান্তি উন্নয়ন ও সমৃদ্ধি”এই প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান প্রতিমন্ত্রী বাবু কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি,
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন –
খাগড়াছড়ি জেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, যুগ্ম সম্পাদক ও জেলাপরিষদের সদস্য এড.আশুতোষ চাকমা,
সহ সভাপতি মনির খান,সাংগঠনিক সম্পাদক মো: দিদারুল আলম দিদার,বন ও পরিবেশ সম্পাদক শওকত উল ইসলাম, জেলা পরিষদ সদস্য খোকনেশ্বর ত্রিপুরা,পরিষদের সদস্য নিলোৎপল খীসা, সদস্য এড.মোহাম্মদ নূরউল্লাহ হিরো,সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাস,
খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারন সম্পাদক কেএম ইসমাইল হোসেন,সদর উপজেলা যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন টিটু, জেলা কৃষকলীগ সভাপতি পিন্টু ভট্টাচার্য,পৌর আওয়ামীলীগের সভাপতি জাবেদ হোসেন, সাধারণ সম্পাদক পরিমল দেবনাথ, জেলা যুবমহিলালীগের সভাপতি বিউটি রানি ত্রিপুরা, সাবেক ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় দলীয় নেতাকর্মীরা বলেন, স্বাধীনতার পরাজিত শক্তি এদেশকে নিয়ে নানামূখী ষড়যন্ত্র করে আসলেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের ফলে বিশ্ব দরবারে এখন এক অনন্য নাম শেখ হাসিনা। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে পিতার দেখা স্বপ্ন বাস্তবায়নে অবিচল বঙ্গবন্ধু কন্যা সারা বিশ্বের কাছে দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। যার দূরদর্শী প্রচেষ্টায় বর্তমানে উন্নয়নের পথ ধরে এগিয়ে চলেছে বাংলাদেশ। তাই আগামী দিনেও চলমান উন্নয়নকে তরান্বিত করতে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেন নেতাকর্মীরা।


















