কেশবপুরে সাংবাদিক সুশান্ত মল্লিকের শিশু পুত্রকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ
-
Reporter Name - Update Time : ০৫:০৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩
- ১৯৯ Time View

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) যশোরের কেশবপুরে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে কাস্তা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্র রুপম মল্লিক (৯) কে অপহরণের চেষ্টা চালিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। গত বুধবার (৯ আগস্ট) বিকেলে ঘটনাটি ঘটে। অপহরণের চেষ্টার ঘটনায় ছাত্রের পিতা সাংবাদিক সুশান্ত মল্লিক ওইদিন রাতেই থানায় লিখিত অভিযোগ করেছেন। তবে কি কারণে কে-বা কাহারা অপহরণের চেষ্টা চালিয়েছে তা জানা যায়নি।
থানার লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার সরাফপুর গ্রামের সাংবাদিক সুশান্ত কুমার মল্লিক (৪৬) একমাত্র ছেলে রুপম মল্লিক (৯) কাস্তা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩য় শ্রেনীতে লেখাপড়া করে। ৯ জুলাই বিকেলে স্কুল ছুটির পর রুপম মল্লিক ও বন্ধু তোফাজ্জেল হরফে তুফান (৯) একসাথে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলো। বাড়ি ফেরার প্রতিমধ্যে কান্তা গ্রামের জনৈক নাসিরুল মোড়ল এর রাইচ মিলের সামনে ইটের রাস্তার উপর পৌঁছালে পিছন দিক থেকে ইজিবাইকযোগে এসে অজ্ঞাতনামা রুপম মল্লিকের হাত ধরে টান দিয়ে জোরপূর্বক ইজিবাইকের ভিতরে তুলে অপহরণের চেষ্টা করে। রুপম মল্লিকের সাথে থাকা বন্ধু তোফাজ্জেল তুফান বাধা দিলে রুপম মল্লিক ও তার বন্ধুকে গুম করে দেওয়ার হুমকি প্রদান করে দুর্বৃত্তরা। ওইসময় বন্ধু তুফানের ডাক-চিৎকারে অজ্ঞাতনামা দুর্বৃত্ত ইজিবাইকের ভিতর থেকে রুপম মল্লিককে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে আশপাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই স্কুল ছাত্রদের বাড়িতে পৌছে দিয়ে আসে।
এ বিষয়ে সাংবাদিক সুশান্ত মল্লিক জানান, সাংবাদিকতার পেশায় নিয়োজিত থাকায় অনেকেই আমার সাথে শত্রুতা করতে পারে। তবে কি কারণে কে-বা কাহারা ছেলেকে অপহরণ করতে চেয়েছিলো সেটা আমি বলতে পারছিনা। ঘটনার পর থেকে আমি ও আমার পরিবার লোকজন আতঙ্ক বিরাজ করছি।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান বলেন, সাংবাদিক শিশু পুত্রকে অপহরণের চেষ্টার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।






















