Hi

ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কেশবপুরে পারিবারিক কলহের জের ধরে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

  • Reporter Name
  • Update Time : ০২:৩৬:৫১ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
  • ১৩৫ Time View

 শামীম আখতার বিভাগীয় প্রধান (খুলনা) কেশবপুরে পারিবারিক কলহের জের ধরে মোমেনা বেগম (৩১) নামের এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছে। গত শনিবার (৩ নভেম্বর) বিকেলে ঘটনাটি ঘটেছে উপজেলার বেলকাটি গ্রামে। সে ওই গ্রামের আসাদুল ইসলাম সরদারের স্ত্রী। আত্মহত্যার ঘটনায় নিহতের পিতা থানায় একটি অপমৃত্যু মামলা করেছে। থানা ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলা বেলকাটি গ্রামের আসাদুল ইসলাম সরদারের স্ত্রী মোমেনা বেগম (৩২) পারিবারিক কলহের জের ধরে গত শনিবার (৩ নভেম্বর) বিকেলে বিষপান করে। পরিবারের লোকজন জানতে পেরে আহত মোমেনাকে চিকিৎসার জন্য কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক মোমেনার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল রেফার্ড করে। পরবর্তীতে পরিবারের লোকজন অ্যাম্বুলেন্সযোগে খুলনা হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে কেশবপুর পৌরশহরের ত্রিমোহিনী মোড় এলাকায় পৌঁছালে তিনি মারা যান। খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ বিষয়ে কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আলমগীর বলেন, পরিবারের লোকজন বিষপান করা গৃহবধূকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মফিজুর রহমান বলেন, বিষপানে গৃহবধূর আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

কেশবপুরে পারিবারিক কলহের জের ধরে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

Update Time : ০২:৩৬:৫১ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩