কেশবপুরে কপোতাক্ষ ফিউচার পার্কে অসামাজিক কার্যকলাপের জন্য মালিককে ২০’হাজার টাকা জরিমানা
-
Reporter Name - Update Time : ১০:৪৩:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩
- ২৪০ Time View

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা)
যশোরের কেশবপুরে সাগরদাঁড়ি কপোতাক্ষ নদ পাড়ে গড়ে তোলা কপোতাক্ষ ফিউচার ওয়ার্ল্ড পার্কে উঠতি বয়সের তরুণ-তরুণীদের অসামাজিক কার্যকলাপের জন্য পার্কের মালিক মিজানুর রহমানকে ২০’হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২ মে) দুপুরে পার্কে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার সাগরদাঁড়ি কপোতাক্ষ নদ পাড়ে মিজানুর রহমান ২০১৬ সালে গড়ে তোলেন কপোতাক্ষ ফিউচার ওয়ার্ল্ড পার্ক। সেই থেকে ওই পার্কে কেশবপুর উপজেলাসহ পাশ্ববর্তী উপজেলাগুলোর বিভিন্ন এলাকা থেকে উঠতি বয়সের তরুণ-তরুণীরা, কপোত-কপোতীরা ঘুরতে ফিরতে আসেন। এছাড়াও
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ঘুরতে আসেন। নদ পাড়ে নির্জন পরিবেশ ও মালিক পক্ষের অবাধ মেলামেশার সুযোগ করে দেওয়ার কারণে অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়েন তরুণ তরুণীরা। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান পার্কে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পেয়ে পার্কের মালিক মিজানুর রহমানকে ২০’হাজার টাকা জরিমানা করেন।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান বলেন, কপোতাক্ষ ফিউচার পার্কে তরুণ-তরুণীদের অসামাজিক কার্যকলাপের জন্য পার্কের মালিককে ২০’হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অসামাজিক কর্মকান্ডে জড়িত ছেলে-মেয়েদেরকে মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।























