Hi

ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কাশর ওয়ার্ডে অসহায় নেতাকে ঘর নির্মাণ করে দিচ্ছেন যুবদল নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী জিয়া

  • Reporter Name
  • Update Time : ০৬:২৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • ২ Time View

মোঃ আকাশ আহমেদ,​ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা উপজেলার ১০ নং হবিরবাড়ি ইউনিয়নের অসহায় ও নির্যাতিত দলীয় নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে আবারও মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হাজী মো: জিয়াউর রহমান জিয়া।
​গত শুক্রবার (১২ জুন) ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কাশর এলাকায় এক সংক্ষিপ্ত সভার মাধ্যমে এই মানবিক উদ্যোগের সূচনা করা হয়।
​জানা গেছে, ১০ নং হবিরবাড়ি ইউনিয়ন কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং দীর্ঘদিন ধরে নানাভাবে নির্যাতিত ও নিপীড়িত রাজনৈতিক কর্মী মো: আব্দুল কাদির দীর্ঘদিন ধরে পরিবার পরিজন নিয়ে অত্যন্ত কষ্টকর পরিস্থিতিতে বসবাস করছিলেন। বিষয়টি জানতে পেরে তার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন হবিরবাড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সম্মানিত সদস্য এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০ নং হবিরবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো: জিয়াউর রহমান জিয়া। তিনি আব্দুল কাদিরের পরিবারকে মাথা গোঁজার ঠাঁই করে দিতে নিজস্ব অর্থায়নে একটি পাকা ঘর নির্মাণ করে দেওয়ার ঘোষণা দেন।
​অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থেকে যুবদল নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো: জিয়াউর রহমান জিয়া বলেন, “দল ও সমাজের প্রকৃত অবহেলিত ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। হবিরবাড়ি ইউনিয়নের প্রতিটি মেহনতি ও অসহায় মানুষের অধিকার রক্ষা এবং তাদের জীবনমান উন্নয়নে আমি আজীবন কাজ করে যেতে চাই।”
​উল্লেখ্য,মরহুম আলহাজ্ব আব্দুল গনি মাস্টারের সুযোগ্য সন্তান হাজী মো: জিয়াউর রহমান জিয়া দীর্ঘদিন ধরেই হবিরবাড়ি এলাকায় গরিব-দুঃখী ও অসহায় মানুষের বন্ধু হিসেবে পরিচিত। সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে তার অবদান সর্বজনস্বীকৃত। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সাধারণ মানুষের মাঝে তার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।
​ঘর নির্মাণের এই উদ্যোগের সময় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঘর পাওয়ার নিশ্চয়তা পেয়ে অশ্রুসিক্ত চোখে আব্দুল কাদির ও তার পরিবার হাজী জিয়াউর রহমান জিয়ার প্রতি গভীর কৃতজ্ঞতা ও দোয়া প্রকাশ করেন। স্থানীয় সাধারণ মানুষও জিয়ার এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কাশর ওয়ার্ডে অসহায় নেতাকে ঘর নির্মাণ করে দিচ্ছেন যুবদল নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী জিয়া

Update Time : ০৬:২৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬