এরশাদের জন্ম না হলে রাষ্ট্রীয় প্রধান ধর্ম ইসলাম পেতাম না : রসিক মেয়র মোস্তফা
-
Reporter Name - Update Time : ০৪:০২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
- ১৫৪ Time View

এএস নুসরাত জাহান খুশি, রংপুর ব্যুরো। প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ, এম এরশাদের প্রায়দেশিক সরকার পরিকল্পনা এবার বাস্তবায়ন করতে চায় । এ দাবিতে জাতীয় পার্টি আন্দোলনে যাবে বলে মন্তব্য করেছেন দলটির কো-চেয়ারম্যান ও বর্তমান রংপুর সিটি মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি বলেন, এরশাদের জন্ম নাহলে আমরা রাষ্ট্রীয় ধর্ম ইসলাম কোনোদিনও পেতাম না। বুধবার (২০ মার্চ) বিকালে মহানগরীর পল্লী নিবাসে এইচ, এম এরশাদের ৯৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। দলটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা সদস্য সচিব হাজি আব্দুর রাজ্জাক বলেন, পল্লীবন্ধু এরশাদ মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য গুরত্বারোপ ভূমিকা পালন করেছিলেন। ওনার জন্ম এবং নয় বছরের সফল রাষ্ট্র পরিচালনার কারণেই এটা সফল হয়েছে। আমরা মনে করি পল্লীবন্ধু এরশাদকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস রচনার কোনো সুযোগ নেই। রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, এই উপমহাদেশের সব দেশেই প্রায়দেশিক সরকার ব্যবস্থা আছে। শুধুমাত্র বাংলাদেশে নেই। বাংলাদেশে প্রায়দেশিক সরকার ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা। এটা চালু হলে আর আমাদের বৈষম্যের শিকার হতে হতো না। আজকে ঢাকা ছাড়া কোনো জিনিসের সমাধান হচ্ছে না। ঢাকায় যে যানজট বা ক্রাইসিস তা থেকে মুক্তি পেতে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে। যতক্ষন সেটা করা হবে না, ততক্ষণে যত ফ্লাইওভার-মেট্রোরেল-আন্ডারপাস করেন, কোন কিছুই কাজে আসবে না, সব ভেস্তে যাবে। তিনি আরও বলেন, আমরা মনে করি আমাদের প্রায়দেশিক সরকার বাস্তবায়নের যে এজেন্ডা, অবশ্যই আজ অথবা কাল এটার বাস্তবায়ন হবে।



























