শিরোনামঃ
আশ্রয়ন প্রকল্পের ৪১টি পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে নগরকান্দা উপজেলা প্রশাসন
-
Reporter Name - Update Time : ১১:০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩
- ২০৩ Time View

মোঃ শাহ্ জালাল ফরিদপুর (প্রতিনিধি)
ফরিদপুরের নগরকান্দায় আশ্রয়ন প্রকল্পের ,অবহেলিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূলস্রোতধারায় সম্পৃক্ত করতে দশ দিনের পেশাভিত্তিক প্রশিক্ষণ শেষে আশ্রয়ন প্রকল্পের ৪১টি পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে নগরকান্দা উপজেলা প্রশাসন।
শুক্রবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল সহ আরো অনেকে।
Tag :
ফরিদপুর
















