অতীত বর্তমান
-
Reporter Name - Update Time : ০৭:৪৩:১১ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
- ১৮৫ Time View

কামরুল খান
এখন আর চিঠি আসেনা ডাক পিওনের হাতে
কেউ লিখেনা চিঠি জোছনা ভরা রাতে।
নীলখাম বিক্রেতাও বন্ধ করেছে বেচা-কেনা
পোস্ট অফিসের বাক্সে বেড়েছে দেনা।
ভুলে গেছে প্রহর শেষে অপেক্ষাতে দিন গোনা
বছরের পর বছর স্বপ্নেরি বীজ বোনা।
আজ সকলের টুংটাং ক্ষুদে বার্তাতে হয় কথা
কেউ বুঝেনা কার বুকেতে কতো ব্যথা?
খুব সহজে বলছে যেমন সহজেই ভুলছে সব
ভালোবাসার নামে চলে যৌন উৎসব।
ভালোবাসা মানেটাই প্রিয়জনের দায়িত্ববোধ
ভালোবাসলে যায় না নেয়া প্রতিশোধ।
বর্তমানের ভালোবাসায় প্রতিশোধের স্কীনশর্ট
তাই গোপন ভিডিও করে আপলোড।
কেউ কাউকে বাসেনা ভালো স্বার্থ নিয়ে চলে
স্বার্থ হাসিলের জন্য ভালোবাসি বলে।
বর্তমানের জেনারেশন জানেনা চিঠির ভাষা
ছোট্ট শব্দে লুকানো কতো ভালোবাসা?
ভালেবাসার প্রমান্য দলিল নব্বইদশক শেষে
চিঠিটা কেড়ে নিছে দু’হাজার পাঁচ এসে।
ভুলেগেছে চিঠি লিখা সবে ভুলে গেছে প্রেম
ভুলেছে রুমাল আঁকার মায়াবী ফ্রেম।
ভুলেগেছে প্রেমিক হতে বাংলা মায়ের ছেলে
নারীরা সব গাছে প্রিয়া হতেও ভুলে।
এখন এর ওপরে ও ক্রাশ খায় ওর ওপরে সে
মায়া দয়া ভুলে সবাই নিষ্ঠুর হলো যে।
প্রতিযোগিতা চলে কার ক্রাশ কে করবে গ্রাস
আরো চলে কারে কতো কে দিবে বাঁশ?























