Hi

ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অটো ছিনতাই মামলার ফাঁসির আসামী গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০১:২৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
  • ১৪৬ Time View

নিজস্ব প্রতিনিধিঃ অটোরিকশা চালককে হত্যার দায়ে ফাঁসির আদেশ প্রাপ্ত পালাতক আসামী সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে কোতয়ালী সদর থানা পুলিশ। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানার এসআই খায়রুল আলম র্যাব-১০ এর সহায়তায় ঢাকা জেলার কোনাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। আসামী সাইফুল ইসলামের পিতার নাম মফিজল ইসলাম। সে হরিদেবপুর ইউপির পাগলাপীর গোকুলপুর ধনিপাড়া গ্রামের বাসিন্দা। মামলা সূত্রে জানা গেছে, রংপুরের তারাগঞ্জ উপজেলার নেকিরহাট গ্রামের আব্দুল হকের ছেলে আবুল কাশেম অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করত। ২০১৬ সালের ২৪ আগস্ট ৪ জন ব্যক্তি তার অটোরিকশা গঙ্গাচড়া উপজেলার খলেয়া নামক স্থানে যাওয়ার কথা বলে ভাড়া নেয়। এরপর তারা চালক আবুল কালাম আজাদকে অস্ত্রের মুখে ধান ক্ষেতে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনার নিহত অটো চালক আবুল কালাম আজাদের মা মোখলেসেনা বেগম বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্ত করতে গিয়ে পুলিশ রংপুরের সদর উপজেলার গোকলপুর ধনিপাড়া গ্রামের মফিকুল ইসলামের দুই ছেলে সফিকুল ইসলাম ও সাইফুল ইসলামকে গ্রেফতার করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই আসামি অটোচালককে হত্যা করে অটো ছিনতাই করার ঘটনার সত্যতা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মুলক জবানবন্দি প্রদান করে। পরে পুলিশ দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। তার আগেই অভিযুক্ত দুই আসামি আদালত থেকে জামিন নিয়ে পালিয়ে যায়। মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত দুই ভাই সফিকুল ইসলাম ও সাইফুল ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফুলপুর থানার নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ ফিরোজ হোসেন

অটো ছিনতাই মামলার ফাঁসির আসামী গ্রেফতার

Update Time : ০১:২৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩