ভালুকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে মোস্তাফিজুর রহমান মামুনের শীতবস্ত্র বিতরণ
-
Reporter Name - Update Time : ০৩:৫৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪
- ১৭৯ Time View

মোঃ আকাশ আহমেদ, ভালুকা প্রতিনিধিঃ-
স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীরউত্তম) ৮৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় দুস্থ্য ও অসহায় এক হাজার নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত দুই কন্যা সন্তানের বাবা অস্বচ্ছল আলাল উদ্দিনকে ব্যাটারী চালিত অটোরিক্সা প্রদান করা হয়।জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য মোস্তাফিজুর রহমান মামুনের নিজস্ব অর্থায়নে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও বড়চালা এলাকার মোড়ল বাড়ী মোড়ে (২০ জানুয়ারী) শনিবার দুপুরে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সভাপতি এসএম জিলানী, বিশেষ অতিথি সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম টিটু, ময়মনসিংহ দক্ষিণ স্বেচ্ছাসবক দলের আহবায়ক শহীদুল আমিন খুসরু, সদস্য সচিব সোহেল খান ও ভালুকা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান, নাজমুল আলম সোহাগ, আবু সাঈদ জুয়েল, মোঃ রাজু সরকার, এস এম ফিরোজ, শাহ্জাহান খান, দিনা খান, এমদাদুল হক খসরু, শরীফ হাসান, শাকিব খান, মুনসুর আলীসহ স্থানীয় বিএনপির বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।





















