Hi

ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরে কৃষি মন্ত্রীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে

  • Reporter Name
  • Update Time : ০৩:০০:০৯ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪
  • ১৬১ Time View

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি)আসনে জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। সোমবার(১জানুুয়ারী) দুপুরে গোলাবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগ ও নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে গোলাবাড়ি ইউনিয়ন পরিষদ মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মী সভায় সভাপতিত্ব করেন, গোলাবাড়ি ইউনিয়ন কমিটির আহবায়ক ও সভাপতি মো. আনিছুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক বিএনপি কে উদ্দেশ্য করে বলেন, তারা চাচ্ছে আগামী নির্বাচন বানচাল করতে। তারা আন্দোলনের নামে গাড়ীতে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারছে। তারা দেশে অরাজকতা নৈরাজ্য সৃষ্টি করতে চায়। তাদের এই অপকর্মের বিরুদ্ধে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি এই কর্মী সভায় আগত নেতাকর্মী ও সমর্থকদের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট ইয়াকুব আলী, পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, জেলা আওয়ামী লীগের সদস্য মীর ফরহাদুল আলম মনি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাদিকুল ইসলাম সাদিক, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ সহ যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনে নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, অত্র ইউনিয়নের নির্বাচন কমিটির সদস্য মাহবুব আলম খান টিটু।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

মধুপুরে কৃষি মন্ত্রীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে

Update Time : ০৩:০০:০৯ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪