শিরোনামঃ
মান্দার প্রসাদপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন ডিসি
-
Reporter Name - Update Time : ০৪:৫০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
- ২০২ Time View

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় প্রসাদপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন নওগাঁ জেলা প্রশাসক (ডিসি) মো.গোলাম মওলা। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে এ ইউনিয়ন পরিষদ পরিদর্শন ও ডিজিটাল সেন্টার দর্শন করেন তিনি।
এসময় মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু, সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সি, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী, ৭ নং প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল, অত্র ইউনিয়নের সচিব এবং সকল ইউ’পি সদস্যবৃন্দসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে অত্র ইউনিয়ন পরিষদ চত্তরে একটি আম গাছ রোপন করেন জেলা প্রশাসক।
Tag :
পরিদর্শন
জনপ্রিয়























