Hi

ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে পাকা বাড়ী নির্মাণে বাধা প্রদানের অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৪:৫২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
  • ১২৯ Time View

নিজস্ব প্রতিনিধিঃ রংপুরের সিটি কর্পোরেশনের পীরজাবাদ এলাকায় পাকাবাড়ী নির্মাণ কাজে বাধা প্রদানের অভিযোগে একই পরিবারের পাঁচজনের নামে মেট্রোপলিটন কোতয়ালী থানায় ও রংপুরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেট্রোপলিট আদালতে অভিযোগ দায়ের করেছেন আশরাফুল আলম রিপন নামের এক ব্যক্তি। অভিযোগের কপি সূত্রে জানা গেছে, পীরজাবাদ মৌজার মুন্সির মোড় এলাকা জেএল -৫৭ খতিয়ান নং-১৯৪৯ দাগ নং-৮২০ জমি ৬ শতক আশরাফুল আলম রিপন গং তাদের মা মৃত রুবিনা বেগম এবং মামা ফজলুল হক এর কাছ থেকে প্রাপ্ত হয়ে বসবাস করে আসছে। বিবাদী মোকছেদ আলী, মনোয়ার হোসেন, আনোয়ার হোসেন, আনারুল ও বুলবুল মিয়া ওই ৬শতক জমিতে স্বত্ব স্বাবস্থ পূর্বক রংপুর সদর সিনিয়র সহকারী জজ আদালতে খাস দখলের মামলা করে অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত করেন। যা চলমান রয়েছে। আশরাফুল আলম রিপন গংরা ওই অস্থায়ী নিষেধাজ্ঞার উপর আপত্তি দাখিল করে কাচাঘর ভেঙ্গে পাকা বাড়ী করা শুরু করেন। বিবাদীগণ এতে বাধা প্রধান করলে আশরাফুল আলম রিপন মেট্রোপলিটন কোতয়ালী থানায় একটি অভিযোগ দাখিল করেন। উক্ত অভিযোগ দাখিল করার কারণে বিবাদিগণ তাকে হুমকী ধমকি প্রদান করেন। এ কারণে তিনি গত ২০ নভেম্বর রংপুরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেট্রোপলিট আদালতে বিবাদীগনের নামে ফৌজদারি কার্যবিধি আইনের ১০৭/১১৭ ধারায় প্রসেডিং চেয়ে ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতের কাছে প্রার্থনা করেন। আশরাফুল আলম রিপন বলেন, বিবাদীগণ আমাদের আত্মীয় স্বজন নয়। তারা আমাদের হয়রানী করার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা ন্যায় বিচার দাবি করি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

মহান মে দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন- মোঃ সবুজ গাজী

রংপুরে পাকা বাড়ী নির্মাণে বাধা প্রদানের অভিযোগ

Update Time : ০৪:৫২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩