মধুপুর উপজেলার পূজামণ্ডপ পরিদর্শন করেন -কৃষি মন্ত্রী
-
Reporter Name - Update Time : ০৩:২১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
- ১৭৭ Time View

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ টাংগাইলের মধুপুর উপজেলায় সোমবার সন্ধ্যা হতে রাত পর্যন্ত পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপগুলো পরিদর্শন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি। এ সময় শোলাকুড়ী, বেরিবাইদ, অরণ খোলা, মির্জাবাড়ি ইউনিয়ন ও পৌরসভাসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। মধুপুর মদন গোপাল দেববিগ্রহ আঙ্গিনার মন্ডপ পরিদর্শন শেষে আলোচনার এক পর্যায়ে তিনি বলেন আমরা সকলে হাতে হাত রেখে, কাধে কাধ মিলিয়ে যুদ্ধ করেছি, বাংলাদেশ সম্প্রিতির দেশ- সকল ধর্মের মানুষ স্বাধীন চিত্তে বসবাস করবে । তিনি আরো বলেন কোন ধর্মান্ধদের নিয়ে আওয়ামীলীগ রাজনীতি করেনা।
এসময় মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট ইয়াকুব আলী, পৌরসভার মেয়র মো. সিদ্দিক হোসেন খান, থানা অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান, সনাতন ধর্মাবলম্বী ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।



























