Hi

ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে বেকারিকে জরিমানা

  • Reporter Name
  • Update Time : ০৫:০৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
  • ১৬৩ Time View

আবিদ হাসান, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ

ময়মনসিংহের ভালুকায় নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ করার দায়ে একটি বেকারিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার(১০ অক্টোবর) বিকেলে উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের বর্তা বাজার এলাকায় জান্নাতুল বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা লংঘনের অপরাধে ঐ বেকারির ২ কর্মচারী মাসুদ মিয়া ও সুমন মন্ডল উভয়কে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহমেদ।

ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহমেদ জানান, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণের অপরাধের মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্ত বেকারিকে অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফুলপুর থানার নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ ফিরোজ হোসেন

ভালুকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে বেকারিকে জরিমানা

Update Time : ০৫:০৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩