শাজাহানপুরের আমরুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৎস্য চাষীর মৃত্যু
-
Reporter Name - Update Time : ০৪:১৫:০৪ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
- ১৯৬ Time View

মিজানুর রহমান মিলন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের রামপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল আজিজ প্রামাণিক (৪৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে ।
নিহত আজিজ ঔ গ্রামের মৃত : রহিমুদ্দিনের ছেলে । পেশায় তিনি একজন মৎস্য চাষী ছিলেন ।আমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি
ফুলকোট গ্রামের বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী সানাউল হক সানার মৎস্য খামারে কাজ করে জীবিকা নির্বাহ করতেন তিনি । মঙ্গলবার ( ১৯ সেপ্টেম্বর ) রাত আনুমানিক সাড়ে দশটার দিকে ফুলকোট সাকিদার পাড়ায় আওয়ামী লীগ নেতা ছানাউল হক ছানার পুকুরে এই ঘটনাটি ঘটে ।পরদিন সকালে স্হানীয়রা পুকুরে নিহত আব্দুল আজিজের লাশ দেখতে পায় ।
রামপুর পশ্চিমপাড়া বাইতুন নূর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবু সাইদ এবং আমরুল ইউনিয়ন ক্ষুদ্র কল্যান সংগঠনের ক্রিড়া সম্পাদক ফুটবল রেফারি ও শিক্ষক সোহেল রানা হেলাল জানান, মঙ্গলবার রাতে মাছ চাষ করার জন্য পুকুরের পানি সেচে ফেলার কাজ করার সময় সেচ মেশিনে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান আব্দুল আজিজ। পরের দিন সকালে স্হানীয় লোকজন পুকুরে তার লাশ দেখতে পেলে ঘটনাটি জানাজানি হয় ।























