শিরোনামঃ
বাংলাদেশ তাঁতীলীগ ভালুকা উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন সভাপতি কামরুজ্জামান সম্পাদক ফরহাদ
-
Reporter Name - Update Time : ০১:১৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩
- ১৪৩ Time View

মোঃ আকাশ আহমেদ, ভ্রাম্যমান প্রতিনিধঃ-
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর হাতে গড়া সংগঠন এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামীলীগ এর অনুমোদিত সহযোগী সংগঠন বাংলাদেশ তাঁতীলীগ ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা শাখার ৬১ বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। গত ৪ সেপ্টেম্বর সোমবার বাংলাদেশ তাঁতীলীগ ময়মনসিংহ জেলার সভাপতি মোঃ তাজুল ইসলাম জুয়েল ও সাধারণ সম্পাদক মোঃ আমানুল ইসলাম জলিল এর স্বাক্ষরিত আগামী তিন বছরের জন্য পূর্ণাঙ্গ এ কমিটির অনুমোদন দেয়। এতে এস.এম কামরুজ্জামানকে সভাপতি এবং এস.এইচ. ফরহাদকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ তাঁতীলীগ ভালুকা উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
Tag :
কমিটি
জনপ্রিয়
























