ভালুকায় মিরকা খানকা শরীফের ৪৪ তম বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
-
Reporter Name - Update Time : ০২:৩২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩
- ১৮২ Time View

ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধিঃ শাহ্ সুফী হয়রত মাওলানা গিয়স উদ্দিন আজমিরী (রাঃ) স্মরণে ৪৪তম বার্ষিক ভক্ত আশেকান মিলন মেলা মিলাদ ও দেয়া মাহফিল ২৯ আগস্ট মঙ্গলবার রাতে ময়মনসিংহের ভালুকা উপজেলার ৬নং ভালুকা ইউনিয়নের মিরকা গ্রামে খানকা শরীফে অনুষ্ঠিত হয়েছে। ভালুকা বাজার ব্যাবসায়ী সমিতির সহ-সভাপতি হাজী আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক শাহ্ মোঃ আলী আজগর,অনুষ্ঠানটি অদ্বোধন করেন জেলা পরিষদ সদস্য মোস্তফা কামাল।এসময় উপস্থিত ছিলেন মাটি ও মানুষ সমবায় সমিতির চেয়াম্যান শেখ মোঃ লিটন মিয়া, উপজেলা জাতীয় পিির্টর যুগ্ন আহবায়ক শাহ মোঃ নজরুল ইসলাম, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শাহ মোঃ আজিজুল হক,মহলিা মেম্বার রাজিয়া বেগম ওয়ার্ড যুবলীগের সাথারন সম্পাদক জাহিদ হাসানসহ দরবারের ভক্ত আশেকান। মাহফিলটি পরিচালনা করেন মুক্তিযোদ্ধা সন্তান শেখ আমিনুল ইসলাম ।এসময় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান দরবারের খাদেম আঃ হাই শেখ। পরে বিচার বাউল গান অনুষ্ঠিত হয় গান পরিবেষন করেন ভালুকা উপজেলা বাউল সমিতির শিল্পি বৃন্ধ।














