ভালুকায় জাতীয় শোক দিবসে,বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় নিরলস কাজ করতে হবে -এম এ ওয়াহেদ
-
Reporter Name - Update Time : ০৪:১২:০৫ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
- ১৬৪ Time View

জিএম, ভালুকা ময়মনসিংহ: বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে নিরলস কাজ করতে হবে বঙ্গবন্ধুর শোক সভায় এমনটাই প্রত্যয় ব্যক্ত করেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ নেতা এম এ ওয়াহেদ। শোক নয় বরং শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে স্মার্ট ভালুকা বিনির্মাণ করতে হবে রবিবার দুপুরে ডাকাতিয়া ইউনিয়ন আ’লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৮তম শোক দিবস উপলক্ষে আঙ্গারগাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আলহাজ্ব আশরাফ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভালুকা আসনের এমপি আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু। আরো বক্তব্য রাখেন
উপজেলা আ’লীগের সভাপতি এডভোকেট শওকত আলী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ,ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা শ্রমিকলীগ সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, ছাত্রলীগ সভাপতি ইফতেখার আহমেদ সুজন ও সাধারণ সম্পাদক অনিক তালুকদার সহ আ’লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও কাঙ্গালীভোজ করানো হয়। এছাড়াও ভরাডোবা ইউনিয়ন আ’লীগের উদ্দোগে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও গনভোজের আয়োজন করা হয়েছে।




















