ভালুকায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
-
Reporter Name - Update Time : ০৩:২৩:০৮ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
- ১৫৫ Time View

মোঃ আকাশ আহমেদ, বিশেষ প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। ২০ আগষ্ট রবিবার দুপুরে উপজেলার ভরাডোবা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে পুরুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভরাডোবা ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি শামিম মাস্টারের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম নুরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু। আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. শওকত আলী, সাধারন সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, ডেপুটি অ্যাটর্ণী জেনারেল আশরাফুল হক জর্জ, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আলহাজ্ব এম এ ওয়াহেদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক উমর হায়াত খান নঈম, দপ্তর সম্পাদক কাজিম উদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক আকরাম আলী খোকা, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ভরাডোবা ইউপি চেয়ারম্যান শাহ আলম তরফদার, সাদিকুর রহমান তালুকদার প্রমূখ। এর আগে ডাকাতিয়া ইউনিয়নের আংগারগাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ও জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আলহাজ্ব এম এ ওয়াহেদের সার্বিক সহযোগিতায় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়।






















