Hi

ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালন

  • Reporter Name
  • Update Time : ১১:৫৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩
  • ১৭৬ Time View

জিএম, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ওই দিবসটি পালিত হয়।

সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতীতে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শওকত আলী, সাধারণ সম্পাদক আলহাজ গোলাম মোস্তফা, পৌর মেয়র ডা. একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার, মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন প্রমুখ।

এ সময় অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আলহাজ এম এ ওয়াহেদ, হাজী রফিকুল ইসলাম, ভালুকা প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিল্পব, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, উপজেলা যুবলীগের সভাপতি আনিছুর রহমান খান, সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকির হোসেন শিবলী, সাধারণ সম্পাদক কেবিএম আসাদুজ্জামান ছানা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক সাদিকুর রহমান তালুকদার, ছাত্রলীগের সভাপতি ইফতেখার আহাম্মেদ সুজন, সাধারণ সম্পাদক অনিক তালুকদার প্রমুখ।

আলোচনা সভা শেষে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত রচনা, চিত্রাঙ্কন ও হামদ-নাত প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পরে বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

শ্রদ্ধা,ভালোবাসা আর অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় সুজাউদ্দিন সুজা

ভালুকায় নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালন

Update Time : ১১:৫৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩