Hi

ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থ আত্মসাতের দায়ে অনন্য’র সাবেক শাখা ব্যবস্থাপক এম.এ গফুর মোল্লার জেল।

  • Reporter Name
  • Update Time : ০৬:৫০:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩
  • ১৭৬ Time View

শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধিঃ-

অনন্য সমাজ কল্যাণ সংস্থার কাশিনাথপুর শাখার সাবেক শাখা ব্যবস্থাপক এম.এ. গফুর মোল্লা, পিতাঃ মৃত-আলহাজ্ব গণি মোল্লা, সাং-এদ্রাকপুর (তালপট্টি), পোষ্টঃ কাশিনাথপুর, থানা ঃ সাঁথিয়া, জেলাঃ পাবনা কর্তৃক সংস্থার কাশিনাথপুর শাখায় শাখা ব্যবস্থাপক পদে কর্মরত থাকা অবস্থায় ১১,২৩,৮৩৫/-(এগার লক্ষ তেইশ হাজার আট শত পঁয়ত্রিশ মাত্র) টাকা আত্মসাৎ করায় জেলা পাবনার বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী -০৩ নং আদালত, পাবনায় গত ২২.০৬.২০১৬ ইং তারিখ একটি মামলা দায়ের করা হয়। মামলা নং-সিআর ৫৪/২০১৬(সাঁথিয়া)। পরবর্তীতে মামলাটি যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতে বদলী হয়ে মামলা নং- এস.সি ৯৩৬/১৭ হয়। আসামী পক্ষ বিভিন্ন অজুহাতে মামলাটি দীর্ঘায়িত করার পর আদালত কর্তৃক বাদী পক্ষের স্বাক্ষ্য প্রমান গ্রহন করে মামলার সত্যতা পাওয়ায় রায়ের দিন ধার্য করে ১৪.০৮.২০২৩ ইং তারিখ। বিজ্ঞ আদালত আসামী এম.এ গফুর মোল্লার অনুপস্থিতিতে রায় পড়ে শোনান এবং সন্দেহাতীতভাবে অর্থ আত্মসাতের প্রমান পাওয়ায় আদালত কর্তৃক এম.এ গফুর মোল্লাকে ০১ বছর সশ্রম কারাদন্ড এবং চেকে উল্লেখিত টাকা অর্থাৎ ১১,২৩,৮৩৫/-(এগার লক্ষ তেইশ হাজার আট শত পঁয়ত্রিশ মাত্র) টাকা জরিমানা করে তাহা জমা দানের জন্য নির্দেশ দেন। রায় ঘোষনার পর সংস্থার নির্বাহী পরিচালক বরনা খাতুনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি রায়ে সন্তোষ প্রকাশ করেন এবং তিনি বলেন যে, চুরি করার শাস্তি তো পেতেই হবে এবং তিনি আরও বলেন এ রায়ের ফলে ভবিষ্যতে কেউ সংস্থার টাকা আত্মসাৎ করার সাহস পাবে না এবং অপরাধী যেই হোক প্রতিষ্ঠানের টাকা আত্মসাৎ করলে সেই অন্যায়ের শাস্তি তাকে পেতেই হবে।

তিনি আশা প্রকাশ করেন বিজ্ঞ আদালত কর্তৃক এ রায় ঘোষণার ফলে সংস্থার গ্রাহক আমানতকারীদের আস্থা বৃদ্ধি পাবে এবং সংস্থার আরও যে সকল ষ্টাফ অর্থ আত্মসাৎ করে পালিয়ে গেছে/আত্মগোপনে রয়েছে তাদের বিরুদ্ধে চলমান মামলাগুলো দ্রত নিষ্পত্তির মাধ্যমে সংস্থা ন্যায় বিচার পাবে। সংস্থার পক্ষে মামলাটি পরিচালনা করেন এডভোকেট মলয় কুমার দাস রায়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

অর্থ আত্মসাতের দায়ে অনন্য’র সাবেক শাখা ব্যবস্থাপক এম.এ গফুর মোল্লার জেল।

Update Time : ০৬:৫০:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩