Hi

ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় সাংবাদিকের নামে সাজানো মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধ

  • Reporter Name
  • Update Time : ০৯:৩১:০১ পূর্বাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩
  • ১৭৬ Time View

ভালুকা প্রতিনিধিঃ-

ময়মনসিংহের ভালুকায় সাংবাদিকের নামে সাজানো মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে ভালুকা উপজেলা পরিষদের সামনে ভালুকা-গফরগাঁও সড়কে’ ভালুকার সাংবাদিক সমাজ’ নামের ব্যানারে মানববন্ধন করেন সাংবাদিকেরা।

মানববন্ধন সূত্রে জানা গেছে, ভালুকা রেঞ্জের হবিরবাড়ী বিটের বিট কর্মকর্তা হিসেবে আশরাফুল আলম যোগদানের পর স্থানীয় প্রভাবশালী, বনখেকো ও বনভুমি জবরদখল কারীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেন। এরপর তাদের কাছ থেকে গোপনে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা। আশরাফুল আলম প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকায় তাঁর বিরুদ্ধে মুখ খোলার সাহস পাচ্ছেনা কেউই।
স্থানীয়দের দাবি, বিট কর্মকর্তা আশরাফুল আলম ও রেঞ্জ কর্মকর্তা হারুন অর রশিদ এই দুইজনে মিলে সিন্ডিকেট তৈরি করে হাতিয়ে নিচ্ছেন মোটা অংকের টাকা। হবিরবাড়ির এই দুই কর্তাকে টাকা না দিয়ে একটা ঘরও নির্মাণ করা সম্ভব নয়।
হবিরবাড়ী মৌজার ১৯ নং দাগে টিনের বেড়া দিয়ে ভিতরে বহুতল ভবন নির্মাণের কাজ করছিলেন এ টায়ার নামে একটি শিল্প প্রতিষ্ঠান। বেশ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশের পর বর্তমানে কাজ বন্ধ রয়েছে।

এছাড়াও অভিযোগ রয়েছে, একই দাগে হামিদ গ্রুপ শত কোটি টাকা মূল্যের ১০ একর বনভূমি বেদখল করেছে। এছাড়াও ঝালপাজা রোডে ১৮৫ নং দাগে রিপন খান, ৭৭৮ দাগে মোবারক হোসেন, জালাল উদ্দিন, ১১০ দাগে চানু মিয়া, শহিদ, হারুন নির্মাণ করছেন বসত বাড়ী ও মার্কেট।
অপরদিকে কাদিগড় বিটের আওতায় পাড়াগাঁও মৌজার ২৯০ ও ২২৭ নং দাগে লাউতি খালের পাড়ে এক্সিলেন্ট সিরামিক্স এন্ড টাইলস কোম্পানী প্রায় সাড়ে ৯ একর বনভূমি দখল করে বহুতল ভবন নির্মাণ করেছে। একই মৌজার ৪৮৩ নং দাগে কয়েক কোটি টাকা মূল্যের বনভূমি দখলে নিয়ে সিমানা প্রাচীর নির্মাণ করছে ডিবিএল নামক একটি কোম্পানী। উপজেলার গৌরিপুর এলাকায় বনবিভাগের কয়েক কোটি টাকা মূল্যের বনভুমি দখলে নিয়েছে ফিনিক্স নামের একটি প্রতিষ্ঠান।

জবর দখল হওয়া বনভূমি নিয়ে গত ২০ জুন আজকের সংবাদ পত্রিকায় ‘ময়মনসিংহ বন বিভাগের ভালুকা রেঞ্জে চলছে বনভূমি জবর দখলের প্রতিযোগিতা’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়। বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এর পরিপ্রেক্ষিতে আজকের সংবাদ পত্রিকার ভালুকা উপজেলা প্রতিনিধি ওমর ফারুক তালুকদারের নামে বিট কর্মকর্তা আশরাফুল আলম বাদী হয়ে মোট পাঁচটি মামলা করেছেন। বন বিভাগের এসব সাজানো মামলার প্রতিবাদে আজ ভালুকার সাংবাদিকেরা মানববন্ধন করেছেন।
বীর মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক ওমর ফারুক তালুকদার বলেন, অসাধু বন কর্মকর্তাদের যোগসাজশে বনভূমি দখল নিয়ে সংবাদ প্রকাশের কারণে বিট কর্মকর্তা বাদী হয়ে আমার নামে সাজানো মামলা করেছেন। মিথ্যা ঘটনা সাজিয়ে যে সব মামলায় আমাকে জড়ানো হয়েছে, এসব কোনো ঘটনার সাথে আমি জরিত নই। আমি সবগুলো মামলা প্রত্যাহার দাবি করছি এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি। এসময় স্থানীয় ইনেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ফুলপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

ভালুকায় সাংবাদিকের নামে সাজানো মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধ

Update Time : ০৯:৩১:০১ পূর্বাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩