খাগড়াছড়িতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৯৩ তম জন্মবাষির্কী পালন
-
Reporter Name - Update Time : ০১:১৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
- ১৭৪ Time View

মনির উদ্দিন মুন্না খাগড়াছড়ি প্রতিনিধি ::
দোয়া মাহফিল, আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৯৩তম জন্মবাষির্কী পালন করেছে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন। দিনটি উপলক্ষে রবিবার (০৮ আগস্ট) সকালে শহরের নারিকেল বাগানস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন – খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কল্যান মিত্র বড়ুয়া, যুগ্ম সম্পাদক আশুতোষ চাকমা,দপ্তর সম্পাদক চন্দন দে,
শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য নিলোৎপল খীসা,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খোকনেশ্বর ত্রিপুরা, যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেন, কৃষক লীগের সভাপতি পিন্টু ভট্টাচার্য,শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান হেলাল, সাবেক যুবমহিলালীগের সাধারণ সম্পাদক ফারজানা আজমসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
এসময় তারা দলীয় কার্যালয়ে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তপক অর্পন করেন। এর আগে কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
















