পল্লী বন্ধু এরশাদের আমলেই সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে – মাহফিজুর রহমান বাবুল
-
Reporter Name - Update Time : ০৩:৫৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩
- ১৩৬ Time View

শফিকুল ইসলাম ময়মনসিংহঃ
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার জাপা’র মতবিনিময় সভা হয়।শুক্রবার(৪ আগষ্ট)বিকেলে পৌরসভার পশ্চিম বাজারে জাপা’র দলীয় কাযালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাপা’র যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান বিএসসি।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাপা’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জাপা’র আহবায়ক নাজমুল হক সরকার।
বক্তব্য রাখেন উপজেলা উপজেলা জাপার সদস্য সচিব এডঃ হাবিবুর রহমান হাবিবুল্লাহ,উপজেলা জাপার যুগ্ম আহবায়ক মাওলানা আশরাফ আলী, তোফাজ্জল হোসেন,রফিকুল ইসলাম মাষ্টার,জাপার নেতা কামাল হোসেন,আজগর আলী,শহিদুল ইসলাম মাষ্টার,জেলা ছাত্রসমাজের যুগ্ম আহবায়ক প্রকৌশলী সাদবিন রহমান আকাশ,নুরুল ইসলাম নাহিদ,পুলক প্রমুখ।মতবিনিময় সভা পরিচালনা করেন জেলা যুবসংহতি যুগ্ম আহবায়ক নাসরিদ ইসমাইল।
মাহফিজুর রহমান বাবুল বলেন,এদেশে যতগুলো উন্নয়ন হয়েছে পল্লীবন্ধু এরশাদের আমলে হয়েছে।পল্লী বন্ধু এরশাদ সাংবাদিকদের কে স্বাধীনতা দিয়েছে।পল্লী বন্ধু এরশাদের উন্নয়ন কেউ অস্বীকার করতে পারবে না।



















