শিরোনামঃ
আঠারোবাড়ীতে এগারোসিন্দুরসহ বন্ধ থাকা সকল ট্রেন চালুর দাবীতে মানববন্ধন
-
Reporter Name - Update Time : ০৪:৩৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩
- ১৮৫ Time View

কেন্দুয়া প্রতিনিধিঃ
এগারোসিন্দুরসহ বন্ধ থাকা সকল ট্রেন চালুর দাবীতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাড়িতে মানববন্ধন করা হয়েছে। আঠারোবাড়ী রেলওয়ে প্যাসেঞ্জার ও সতেচন নাগরিকবৃন্দ বুধবার (০২ আগস্ট) বিকালে আঠারোবাড়ী রেলওয়ে স্টেশন ফ্লাটফর্মে এ মানববন্ধন করে।
মোহাম্মদ সাকিব হোসাইনের উদ্যোগে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন আঠারোবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবের আলম কবির রূপক,রায়বাজার মহাজন সমিতির সাংগঠনিক সম্পাদক জাকির আহমেদ ও রায়বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হেদায়েতুল ইসলাম আকন্দ রনি প্রমুখ।
বক্তৃতারা অবিলম্বে এগারোসিন্দুরসহ বন্ধ থাকা সকল ট্রেন চালু করার দাবী জানান।
এ মানববন্ধন কর্মসূচিতে কেন্দুয়া, মদন,
আটপাড়া, তাড়াইল ও ঈশ্বরগঞ্জ উপজেলার শত শত মানুষ অংশ নেয়।
Tag :
কেন্দুয়া
জনপ্রিয়























