ফুলবাড়িয়ায় বিএনপির অগ্নিসংযোগ, নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
-
Reporter Name - Update Time : ০৫:৫৩:৪১ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩
- ২১৬ Time View

মোঃ শফিকুল ইসলাম ময়মনসিংহ,
বিএনপির অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ও সহিংস ঘটনার প্রতিবাদে রবিবার সারাদেশের ন্যায় বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের অংশ হিসেবে ফুলবাড়িয়া পৌর আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মালেক সরকারের নেতৃত্বে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে মেইন রোডস্থ পদক্ষিণ করে বঙ্গবন্ধু স্মৃতি সৌধে সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রতিবাদ সভার সমাপ্তি হয়। উক্ত অনুষ্ঠান সঞ্চালণা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা।এসময় আরও বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা মনজুরুল হক মঞ্জু, সাবেক ছাত্র নেতা ও সাবেক জেলা পরিষদের সদস্য মোঃ রুহুল আমিন, সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শরাফ উদ্দিন শর, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন সুলতানা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বকর ছিদ্দিক, সাবেক ছাত্র লীগের সাধারণ সম্পাদক অছেক বিল্লাহ শামীম, শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক আহসান হাবিব ইলিয়াস প্রমুখ।
আলহাজ্ব আব্দুল মালেক সরকার বলেন, বিএনপি আগেও অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্য করেছে। তারা সন্ত্রাসী দল। গতকাল তারা আবার অগ্নিসংযোগ, নৈরাজ্য সৃষ্টি করেছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকার মনোনয়ন দেবে ফুলবাড়িয়ার জণগণ তাকে বিপুল ভোটে বিজয়ী করবে।



























