Hi

ঢাকা ০১:০২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অনাসৃষ্টি

  • Reporter Name
  • Update Time : ০৭:১৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩
  • ৩০২ Time View

মোখলেছুর রহমান মনির

টাপুরটুপুর বৃষ্টি ঝরে
বাইরে যেতে মানা
ইচ্ছে করে ছুটে যাই
মন তো মানে না।

পিছে বাবার কড়া শাসন
মা’য়ের হাতের পিটুনি
নইলে কিন্তু ছুটে যেতাম
চোখ বন্ধ করে এক্ষুনি।

জালনা দিয়ে চেয়ে দেখি
নন্দিনী আর নীলিমা
আনন্দ করছে তারা মিলে
খুশির নাই তাদের সীমা।

পাশের বাড়ির খোকনও যে
আসলো বুঝি ছুটে
জলে ভিজে সে-ও একাকার
মজা নিচ্ছে লুটে।

বারান্দায় দাঁড়িয়ে টিশা মনি
অপলক দৃষ্টি তার
পারছে না সে-ও ছুটে যেতে
পিছে শাসন দাদার।

ঝরতে ঝরতে কখন যেনো
থেমে গেলো মধুর বৃষ্টি
আনন্দ আর হলো না করা
শাসনটাই যতো অনাসৃষ্টি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অনাসৃষ্টি

Update Time : ০৭:১৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩

মোখলেছুর রহমান মনির

টাপুরটুপুর বৃষ্টি ঝরে
বাইরে যেতে মানা
ইচ্ছে করে ছুটে যাই
মন তো মানে না।

পিছে বাবার কড়া শাসন
মা’য়ের হাতের পিটুনি
নইলে কিন্তু ছুটে যেতাম
চোখ বন্ধ করে এক্ষুনি।

জালনা দিয়ে চেয়ে দেখি
নন্দিনী আর নীলিমা
আনন্দ করছে তারা মিলে
খুশির নাই তাদের সীমা।

পাশের বাড়ির খোকনও যে
আসলো বুঝি ছুটে
জলে ভিজে সে-ও একাকার
মজা নিচ্ছে লুটে।

বারান্দায় দাঁড়িয়ে টিশা মনি
অপলক দৃষ্টি তার
পারছে না সে-ও ছুটে যেতে
পিছে শাসন দাদার।

ঝরতে ঝরতে কখন যেনো
থেমে গেলো মধুর বৃষ্টি
আনন্দ আর হলো না করা
শাসনটাই যতো অনাসৃষ্টি।