Hi

ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলপুরে ৬ নং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রাস্তার বেহাল দশা দেখার কেউ নেই

  • Reporter Name
  • Update Time : ০৪:০২:৩১ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩
  • ২২২ Time View

ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি কামরুল ইসলাম খান

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৬ নং পয়ারী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাহাপুর বাজার মুক্তিযুদ্ধা রোডের শেষ মাথা থেকে নারকেল তলা ও চর সাহাপুর গ্রামের রাস্তায় একটি ইট পড়েনি রাস্তা তৈরি হওয়ার পর থেকে। হাঁটুসমান কর্দমাক্ত হয়ে নারী-পুরুষ, শিশু ও অসুস্থ রোগী নিয়ে চলাচলে এলাকাবাসীর চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিন ধরে এ অবস্থা চলতে থাকায় জনপ্রতিনিধিদের উপর চরম ক্ষুব্ধ গ্রামবাসী।

এলাকাবাসী বলেন, আষাড় মাস আসলে শুরু হয় যন্ত্রণা যা চলে কার্তিক মাস পর্যন্ত। রাস্তার কাদা দিয়ে হাটা যায় না। আর এসময় হাতে পলিথিনে থাকে শার্ট-প্যান্ট ও স্যান্ডেল। পরণে থাকে লুঙ্গি ও গেনজি। বিভিন্ন বাড়ীর মধ্যে দিয়ে হেটে গিয়ে পাকা রাস্তায় উঠে হাত-পা ধুয়ে লুঙ্গি-গেনজি খুলে শার্ট-প্যান্ট পরে ও স্যান্ডেল পায়ে দিয়ে বাজারে বা উপজেলা সদরে যেতে হয়।

প্রায় এক কিলোমিটার রাস্তার এ হাল।এ গ্রামে কৃষক থেকে শুরু করে সরকারী চাকুরীজীবি বাস করে। আর শিক্ষার্থীদের কথা তো বাদ থাকলো। তাদের দুঃখ দুর্দশা আরও অবর্নণীয়। রাস্তা ঘাটে কাদার কারণে স্কুলেও শিক্ষার্থীর উপস্থিতি কমে যায়।রাস্তার কারনে বর্ষা মৌসুমে এ গ্রামে কোনো বিয়ের অনুষ্ঠান হয় না। কেউ অসুস্থ হলে কাঁধে করে হাসপাতালে নিতে হয়।
আমরা মরলেও কেউ খোঁজখবর নিতে আসে না, আবার নির্বাচন এলে অনেকেই অনেক ধরনের আশ্বাস দেন, তো যাই হোক অসুস্থ বৃদ্ধ এবং ডেলিভারি রোগী ও গরিব অসহায় মানুষের জন্য হলেও রাস্তাটি সংস্কার করা জরুরী, আসলে কে শুনে কার কথা , একজন গণমাধ্যম কর্মীর কাজ হলো দেশ ও জাতির কল্যাণে কাজ করা, আবার দু’চারটা কথা লিখলে, অনেকের গায়ে জ্বালা ধরে সত্য না বলতে পারলে অনেক গণমাধ্যম কর্মীর অনেক কষ্ট হয়, পরিশেষে কথাই বলবো দেশের স্বার্থে জনতার স্বার্থে রাস্তাটি সংস্কার করা অতি জরুরী

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ডিকেএমসি হসপিটাল চিকিৎসা বিষয়ক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

ফুলপুরে ৬ নং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রাস্তার বেহাল দশা দেখার কেউ নেই

Update Time : ০৪:০২:৩১ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩