ভালুকায় আনসার ও ভিডিপির বৃক্ষরোপন অভিযান।
-
Reporter Name - Update Time : ১১:৩৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
- ২১০ Time View

জিএম, ভালুুকা প্রতিনিধি:-
ময়মনসিংহের ভালুকায় উপজেলা আনসার ও ভিডিপির আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা চত্বরে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায়, উপজেলা আনসার ভিডিপি অফিসার মো: আমিনুজ্জামানের সভাপতিত্বে, ও ট্রেনিং অফিসার মো: মাজাহারুল ইসলামের সঞ্চালনায় ,শতাধিক আনসার ভিডিপির সদস্য নারী-পুরুষের মাঝে বিভিন্ন প্রকার বনজ ও ফলজ গাছে চারা বিতরণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে এসময় উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আনসার ও বিডিপির সদস্যগণ।
এ সময় উপজেলা আনসার ভিডিপি অফিসার মোঃ আমিনুজ্জামান বলেন, আমরা চারা বিতরণের আগে কর্মসূচির অংশ বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান করি ,এ অভিযান আমাদের প্রতি মাসেই হয় এবং আজকে আমরা বৃক্ষরুপন অভিযান করি, বিভিন্ন বনজ ও ফলজ গাছের চারা আনসার ও ভিডিপি সদস্য নারী পুরুষের মাঝে বিতরণ করি।


















