শিরোনামঃ
নগরকান্দা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ ঔষধ ব্যবসায়ীকে জরিমানা
-
Reporter Name - Update Time : ০৪:৩৬:৫০ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩
- ১৪৫ Time View

নগরকান্দা ফরিদপুর (প্রতিনিধি)
ফরিদপুরের নগরকান্দায় অনুমোদনহীন পশু খাদ্য, মেয়াদোত্তীর্ণ ঔষধ, স্যাম্পল বিক্রয়সহ ঔষধ বিক্রয়ের ছাড়পত্র বিহীন দোকান পরিচালনার দায়ে ৫ ব্যবসায়ীকে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (০৫ জুন) দুপুরে উপজেলা সদর বাজারে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক।
এসময় ঔষধ বিক্রয়ের ছাড়পত্র না থাকায়, মোঃ কাঞ্চন কে ৫ হাজার টাকা, ঔষধ ব্যবসায়ী কামরুজ্জামানকে ৬ হাজার টাকা, গৌতম কুমারকে ৩ হাজার, খলিল মোল্লাকে ৩ হাজার ও মিলন হোসেনকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
Tag :
জরিমানা
জনপ্রিয়























