শিরোনামঃ
শাজাহানপুরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারী সহ গ্রেপ্তার -৭
-
Reporter Name - Update Time : ০৫:১১:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩
- ২১৩ Time View

মিজানুর রহমান মিলন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শাজাহানপুর উপজেলায় অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে একটি আবাসিক বোর্ডিং থেকে ৩ নারীসহ ৭ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (৩১ মে ২৩) বিকালে উপজেলার ফুলতলায় সিয়াম বোর্ডিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত সবাই বগুড়ার বাসিন্দা।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী
জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিয়াম বোর্ডিংয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অনৈতিক কার্যকলাপের অভিযোগে ৩ নারীসহ ৭জনকে আটক করা হয়েছে। মামলা করে তাদের আদালতে পাঠানো হবে ।
Tag :
শাহজাতপুর
জনপ্রিয়

















