শিরোনামঃ
ভালুকায় বিশিষ্ট সমাজসেবক সুজনের ইন্তেকাল
-
Reporter Name - Update Time : ০২:৪৬:১১ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩
- ১৭৮ Time View

ভালুকা উপজেলা প্রতিনিধি
ভালুকা পৌরসভার ৭নং ওয়ার্ড টিএন্ডটি রোড এলাকার স্থায়ী বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক ছাইফুল ইসলাম সুজন (৪২) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভোগছিলেন। বুধবার (২৪ মে) ভোর সাড়ে ৪টায় নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি এক ভাই ও মা রেখে গেছেন। ছাইফুল ইসলাম সুজন ভালুকা পৌরসভার সাবেক মেয়র মফিজ উদ্দিন সরকারের বড় ভাই ছাহেদ আলী সরকার ওরফে কালু ফকিরের বড় ছেলে ছফির উদ্দিন ফকিরের বড় ছেলে। এছাড়া তিনি ভালুকা মডেল প্রেসক্লাবের সভাপতি সোহাগ রহমানের মামাত ভাই। সুজন গত পৌর নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নারিকেল গাছ মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
Tag :
ভালুকা
জনপ্রিয়
















