প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে ফুলপুর আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
-
Reporter Name - Update Time : ০৫:১৯:০৪ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
- ১৪৪ Time View

ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম খান
রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফুলপুর উপজেলা আওয়ামী লীগ।
সোমবার (২২ মে) বিকালে বিক্ষোভ মিছিলটি শহরের ভাষা সৈনিক এম শামসুল হক চত্বর থেকে শুরু হয়। পরে বিক্ষোভ মিছিল শেষে পুনরায় ভাষা সৈনিক এম শামসুল হক চত্বরে একত্রিত হয় ।
শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সারা দেশে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয়া দলীয় নেতাকর্মীরা বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে শ্লোগান দেন। পরে ভাষা সৈনিক এম শামসুল চত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক সফল ভাইস চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান , পৌরসভার মেয়র মি. শশধর সেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানজিল আহমেদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান , ছাত্রলীগ সভাপতি এরশাদ হোসেন লিমন,সাধারণ সম্পাদক তানিম আহমেদ শাওন , উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বাদশা আলমগীরসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাতে অনেকের সহ্য হচ্ছে না। যারা দেশের অগ্রগতিকে থামিয়ে দিতে চান, তারাই বিভিন্ন সময় শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টা চালিয়েছেন। শেখ হাসিনার কিছু হলে দেশের ১৭ কোটি মানুষ বসে থাকবে না বলেও হুঁশিয়ার করেন আওয়ামী লীগএর সিনিয়র যুগ্ম আহ্বায়ক ।
উল্লেখ্য, গত শুক্রবার সরকারের পদত্যাগ ও ১০দফা দাবিতে রাজশাহীতে অনুষ্ঠিত বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।



























