কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনা’র নির্দেশে বাংলাদেশ কৃষক লীগ বিএনপি-জামাত সন্ত্রাস মোকাবেলায় রাজপথে ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কৃষকে পাশে কৃষকলীগ আছে ও থাকবে।” – কৃষিবিদ সমীর চন্দ
-
Reporter Name - Update Time : ১০:৫৪:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১ মে ২০২৩
- ১৫৫ Time View

হাবিব হাসান, নিজস্ব প্রতিবেদকঃ
আজ ১মে (সোমবার) সকাল ১০ টায় মাননীয় প্রধানমন্ত্রী কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি’র নির্দেশে নেত্রকোণা জেলা কৃষক লীগের উদ্যোগে আটপাড়া উপজেলার গনেশের হাওরে কৃষক সিদ্দিকুর রহমানের এক একর জমির পাঁকা বোরো ধান কেটে ঝাড়াই-মাড়াই করে গোলায় তুলে দিয়েছে বাংলাদেশ কৃষক লীগ। নেত্রকোণা জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুস শহীদ ও সদস্য সচিব মোঃ আবু তাহের এর তত্ত্বাবধানে স্বেচ্ছায় ধান কাটা কর্মসূচি পালিত হয়।কৃষক সিদ্দিকুর রহমানের এক একর জমির পাঁকা ধান কাটা কর্মসূচির প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনা’র নির্দেশে বাংলাদেশ কৃষক লীগ বিএনপি-জামাত সন্ত্রাস মোকাবেলায় রাজপথে ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কৃষকের মাঠে আছে ও থাকবে।উক্ত ধান কাটা কর্মসূচিতে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি আলহাজ্ব আকবর আলী চৌধুরী, কৃষিবিদ ডা. নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, সৈয়দ সাগিরুজ্জামান শাকীক, যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু,অর্থ সম্পাদক আলহাজ্ব মোঃ নাজির মিয়া, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, সহ-দপ্তর সম্পাদক আলহাজ্ব সৈয়দ শওকত হোসেন সানু, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন বাচ্চু প্রমূখ।















