Hi

ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলপুর মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার-৪

  • Reporter Name
  • Update Time : ০৪:৩১:০৬ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
  • ১৭৫ Time View

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম খান

ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে ফুলপুর পৌর এলাকার দক্ষিণ গোদারিয়া নামক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা যায়, ফুলপুর থানার এসআই মনোয়ার হোসেন, এসআই কবির হোসেন, এএসআই মিজানুর রহমান, এএসআই মনিরুজ্জামান ও এএসআই সুমন মিয়া সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে শুক্রবার রাতে মহাসড়কে রাত্রীকালীন ডিউটি করছিলেন। রাত ২.১০ টায় গোপন সংবাদে জানতে পারেন ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে ফুলপুর পৌর এলাকার দক্ষিণ গোদারিয়া নামক স্থানে একদল ডাকাত ছদ্দবেশে ভ্যানগাড়ীতে বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। গোপন সংবাদের বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন পুলিশ ডাকাত দলের সদস্য ফুলপুর উপজেলার মিচকী গ্রামের লিটন মিয়ার ছেলে রবিন মিয়া (২১), একই গ্রামের বজলুর রহমানের পুত্র আব্দুল আলীম (১৯), আঃ বারেকের পুত্র মাসুম মিয়া (২০) ও চরআশাবট গ্রামের মিলন মিয়ার পুত্র মোঃ রবিন (১৯)কে আটক করেন। এসময় ডাকাত দলের আরও ৫/৬ সদস্য পালিয়ে যায়।
ফুলপুর থানার এসআই মনোয়ার হোসেন বাদী হয়ে শনিবার ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে মামলা নং ১৭(০৪)২৩ দায়ের করেন। গ্রেপ্তারকৃত ৪ ডাকাতকে শনিবার আদালতে পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফুলপুর মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার-৪

Update Time : ০৪:৩১:০৬ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩