Hi

ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুশীল, সমৃদ্ধ ও মাদকমুক্ত ৭নং ওয়ার্ড গড়ার প্রত্যয়ে মেম্বার প্রার্থী মোঃ আকতার হোসেন

  • Reporter Name
  • Update Time : ০৭:২৭:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ৭ Time View

মোঃ আকাশ আহমেদ,ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধিঃ- 

আসন্ন ১০নং হবিরবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মোঃ আকতার হোসেন। একটি সুশীল, সমৃদ্ধ, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজব্যবস্থা গঠনের অঙ্গীকার নিয়ে তিনি নির্বাচনী মাঠে সরব হয়েছেন বলে পোস্টার ও প্রচারণার তথ্য থেকে জানা যায়।

মোঃ আকতার হোসেন দীর্ঘদিন ধরে স্থানীয় সামাজিক, সাংগঠনিক ও শিক্ষাবিষয়ক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি ভালুকা উপজেলা কৃষক দলের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ১০নং হবিরবাড়ী ইউনিয়ন কৃষক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ১০নং হবিরবাড়ী ইউনিয়ন শ্রমিক ইউনিয়নের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

​শিক্ষা ও স্থানীয় প্রতিষ্ঠানের উন্নয়নেও তার সম্পৃক্ততা রয়েছে। তিনি সমলা তাহের আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য এবং আনোয়ার খান মডেল স্কুলের ম্যানেজিং কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।

​৭নং ওয়ার্ডের সাধারণ মানুষের সার্বিক কল্যাণ, সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং নতুন প্রজন্মকে মাদক ও সন্ত্রাসের ছোবল থেকে দূরে রেখে একটি আধুনিক ও মানবিক ওয়ার্ড গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য। আসন্ন নির্বাচনে ৭নং ওয়ার্ডবাসীর কাছে তিনি দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। ওয়ার্ডের জনসাধারণের পক্ষ থেকে ইতোমধ্যে তার প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

উথুরা ইউনিয়নকে আধুনিক ও স্বনির্ভর হিসেবে গড়তে চান আসাদুজ্জামান সাইদ তালুকদার

সুশীল, সমৃদ্ধ ও মাদকমুক্ত ৭নং ওয়ার্ড গড়ার প্রত্যয়ে মেম্বার প্রার্থী মোঃ আকতার হোসেন

Update Time : ০৭:২৭:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬