Hi

ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় শ্রমিক দল নেতা কামাল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদে পুনর্বহাল

  • Reporter Name
  • Update Time : ১২:০০:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৭ Time View

মোঃআকাশ আহমেদ,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ভালুকা উপজেলা শাখার আওতাধীন ১নং উথুরা ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক মোঃ কামাল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে তাকে প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তার আবেদনের প্রেক্ষিতে ভালুকা উপজেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ্ব সৌমিক হাসান সোহাগ ও সাধারণ সম্পাদক শাহ্ মোঃ সুজন বহিষ্কারাদেশটি প্রত্যাহার করে তাকে প্রাথমিক সদস্য পদসহ স্বপদে পুনর্বহাল করেছেন।

১৭ নভেম্বর মঙ্গলবার উপজেলা শ্রমিক দলের প্যাডে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর প্রতিক্রিয়া জানতে চাইলে উথুরা ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক মোঃ কামাল হোসেন বলেন, “আমার বিরুদ্ধে আনা বহিষ্কারাদেশ প্রত্যাহার করে আমাকে স্বপদে পুনর্বহাল করায় আমি ভালুকা উপজেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ্ব সৌমিক হাসান সোহাগ ও সাধারণ সম্পাদক শাহ্ মোঃ সুজনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

তিনি আরও বলেন, “আমি দীর্ঘদিন ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার দেখানো পথে এবং বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শ্রমিক দলের রাজনীতি করে আসছি।

আগামী দিনেও দলীয় শৃঙ্খলা মেনে, সকল মান-অভিমান ও ভেদাভেদ ভুলে উথুরা ইউনিয়নের সকল শ্রমিক ভাইদের সাথে নিয়ে দলকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে নিরলসভাবে কাজ করে যাবো, ইনশাআল্লাহ।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

রাঙ্গুনিয়ায় অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মশাল মিছিল, নেতৃত্বে ভিপি আনসুর উদ্দিন

ভালুকায় শ্রমিক দল নেতা কামাল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদে পুনর্বহাল

Update Time : ১২:০০:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬