Hi

ঢাকা ১০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচন: তারেক উল্লাহ চৌধুরীর উঠান বৈঠকে জনতার ঢল

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১ Time View

মোঃআকাশ আহমেদ,ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি:

​আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকা উপজেলার ৭নং মল্লিকবাড়ী ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। এরই অংশ হিসেবে ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাধারণ জনগণের সাথে এক বিশাল উঠান বৈঠক করেছেন ভালুকা উপজেলা যুবদলের সভাপতি, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি এবং ৭নং মল্লিকবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তারেক উল্লাহ চৌধুরী।

​বৃহস্পতিবার বিকেলে ভায়াবহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই উঠান বৈঠকে স্থানীয় সর্বস্তরের মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। ওয়ার্ডের প্রায় সহস্রাধিক নারী-পুরুষের উপস্থিতিতে পুরো মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে, যা এক জনসভায় রূপ নেয়।

​বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তারেক উল্লাহ চৌধুরী বলেন, “মল্লিকবাড়ী ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। এলাকার অবহেলিত রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করতে বদ্ধপরিকর।” এ সময় তিনি আগামী নির্বাচনে এলাকার সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করেন।
​নিজের পারিবারিক ঐতিহ্য ও রাজনীতির আদর্শ তুলে ধরে তিনি আরও বলেন, “মল্লিকবাড়ী ইউনিয়নের মানুষের সাথে আমাদের পরিবারের সম্পর্ক দীর্ঘদিনের ও আত্মিক। এই মাটির মানুষের সুখে-দুঃখে আমাদের পরিবার সব সময় পাশে ছিল, আগামীতেও থাকবে। আমার বাবা ও পরিবারের কাছ থেকে শিখেছি মানুষের সেবা করাই সবচেয়ে বড় ধর্ম। সেই শিক্ষা ও আদর্শ ধারণ করেই আমি রাজনীতি করি। ক্ষমতার মোহ নয়, আমি সবসময় আপনাদের সেবক হয়ে বেঁচে থাকতে চাই। আমার পরিবারের দোয়া এবং আপনাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।”
​উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রবীণ মুরব্বি এবং যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় জনতা তাদের বিভিন্ন এলাকার নানা সমস্যার কথা তুলে ধরেন। তরুণ ও সাধারণ ভোটাররা তারেক উল্লাহ চৌধুরীর রাজনৈতিক সততা ও জনমুখী চিন্তার প্রশংসা করে আগামী দিনে তার পাশে থাকার জোরালো আশ্বাস দেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভালুকায় মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচন: তারেক উল্লাহ চৌধুরীর উঠান বৈঠকে জনতার ঢল

Update Time : ০৮:৫৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬