Hi

ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় দুর্গাপূজা মণ্ডপের রাস্তা সংস্কারকাজের উদ্বোধন ও মণ্ডপ পরিদর্শন

  • Reporter Name
  • Update Time : ০৫:০৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ১ Time View

​ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা উপজেলার ৭ নং মল্লিকবাড়ী ইউনিয়নে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভক্তদের যাতায়াত সুগম করতে রাস্তা মেরামত ও সলিংকরণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। একই সাথে ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান।
​বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুরুল হক পাঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উন্নয়নকাজের শুভ উদ্বোধন করেন।
​স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় সংসদ সদস্য ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর দিকনির্দেশনা ও বিশেষ বরাদ্দের আওতায় মল্লিকবাড়ী ইউনিয়নের ৮টি রাস্তা সংস্কার ও সলিংকরণের কাজ শুরু করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পূজা উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
​রাস্তা সংস্কারকাজের উদ্বোধনের পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুরুল হক পাঠান ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ সরজমিন পরিদর্শন করেন। এর মধ্যে তিনি যে ৩টি পূজা মণ্ডপসংলগ্ন রাস্তার সংস্কারকাজ উদ্বোধন করেন, সেগুলো হলো:
১. নয়নপুর পূর্বপাড়া ভীমের বাড়ি শ্রী শ্রী দুর্গাপূজা মন্দির
২. নয়নপুর উত্তরপাড়া রাধাকৃষ্ণ শ্রী শ্রী দুর্গামন্দির
৩. রাধারানি হরিদুর্গা মন্দির (নয়নপুর দক্ষিণপাড়া)
​পরিদর্শনকালে তিনি মণ্ডপগুলোর সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেন। বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য বিকল্প জেনারেটরের ব্যবস্থা এবং সক্রিয় পূজা উদযাপন ও স্বেচ্ছাসেবক কমিটি গঠন করা হয়েছে কি না—সে বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি প্রতিটি মণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিশদ আলোচনা করেন।
​ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুরুল হক পাঠান জানান, “সনাতন ধর্মাবলম্বী ভক্তরা যেন সুন্দর ও নিরাপদ পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সেজন্য সংসদ সদস্য মহোদয়ের দিকনির্দেশনায় রাস্তা সংস্কারসহ সর্বাত্মক পদক্ষেপ নেওয়া হয়েছে। ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সার্বিক সহায়তা অব্যাহত থাকবে।”
​ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সংসদ সদস্যের এই সময়োপযোগী পদক্ষেপ ও দিকনির্দেশনাকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও এলাকাবাসী।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভালুকায় দুর্গাপূজা মণ্ডপের রাস্তা সংস্কারকাজের উদ্বোধন ও মণ্ডপ পরিদর্শন

Update Time : ০৫:০৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬