ধোবাউড়ায় সার বিক্রির অনিয়মের অভিযোগে সারের ডিলার কে ৩৫ হাজার টাকা জরিমানা
-
Reporter Name - Update Time : ০৫:১৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- ২ Time View

আব্দুল মতিন মাসুদ ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ধোবাউড়ায় সার বিক্রির, অনিয়মের অভিযোগে কয়েকজন সার ডিলারকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় সতর্কতা মূলক মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলার ধোবাউড়া সদর বাজার, দুধনই বাজার, চারুয়াপাড়া বাজারে, সার বিক্রয়কেন্দ্রে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়। অভিযানে সার বিক্রির মূল্য, মজুত, মূল্যতালিকা ও ক্রয়-বিক্রয়ের ভাউচারসহ বিভিন্ন অভিযোগে তদারকি করা হয়।
অভিযানকালে অনিয়ম, অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট সার ডিলারদের বিরুদ্ধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সতর্কতা মূলক
মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি, যথাযথভাবে মূল্যতালিকা প্রদর্শন এবং ক্রয়-বিক্রয়ের
ভাউচার সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অন্যন্যা।তিনি বলেন কৃষকদের ন্যায্যমূল্যে সার বিক্রি, নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। কেউ সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি বা কৃত্রিম সংকট সৃষ্টি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।
এসময় সাথে ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আতিকুর রহমান।
কৃষকদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
















