২ নং মেদুয়ারী ইউনিয়নের জনগণকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন খোরশেদ আলম খান উজ্জল
-
Reporter Name - Update Time : ০৭:০৪:০০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
- ৪২ Time View

মোঃ আকাশ আহমেদ ভালুকা প্রতিনিধিঃ-
বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে ভালুকা উপজেলার ২নং মেদুয়ারী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ২নং মেদুয়ারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা, কারা নির্যাতিত যুবনেতা বিশিষ্ঠ সমাজসেবক খোরশেদ আলম খান (উজ্জল)। এক শুভেচ্ছা বার্তায় তিনি ইউনিয়নবাসীর পাশাপাশি দেশ-বিদেশে বসবাসরত সকল বাঙালিকে নতুন বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।
তিনি বার্তায় বলেন, পহেলা বৈশাখ বাঙালি জাতির হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও আত্মপরিচয়ের প্রতীক। এটি শুধু উৎসব নয়, বরং নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার এবং সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার অনুপ্রেরণা জোগায়।
তিনি আরও বলেন, অতীতের সকল গ্লানি, দুঃখ ও ব্যর্থতা পেছনে ফেলে নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।
২নং মেদুয়ারী ইউনিয়নের জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, ইউনিয়নের জনগণকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, মাদকমুক্ত, স্বাবলম্বী ও আদর্শ ইউনিয়নে রূপান্তর করাই হবে তার প্রধান লক্ষ্য।
সবশেষে তিনি ইউনিয়ন বাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রত্যাশা করেন এবং নতুন বছরের আলোয় সবার জীবন আলোকিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। শুভ নববর্ষ















