শিরোনামঃ
মান্দায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
-
Reporter Name - Update Time : ০১:২৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
- ১৩৪ Time View

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় সড়কের পাশে অজ্ঞাত এক নারীর (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার পরানপুর ইউনিয়নের হলুদঘর গ্রামের অদূরে পাকা রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। প্রাথমিকভাবে কিছুই নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।” এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Tag :
নওগাঁ
জনপ্রিয়
















