ভালুকা উপজেলা ও পৌর বিএনপির প্রাথমিক সদস্য ও নবায়ন ফরম বিতরণ
-
Reporter Name - Update Time : ০২:৪৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
- ২০৭ Time View

মোঃ আকাশ আহমেদ, ভালুকা প্রতিনিধিঃ-
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি ভালুকা উপজেলা ও পৌর শাখা’র প্রাথমিক সদস্য ও নবায়ন ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক মোঃ জাকির হোসেন বাবলু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোঃ রোকনুজ্জামান সরকার, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপি’র আহবায়ক (ভারপ্রাপ্ত) আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম ও উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাহ্ উদ্দিন আহম্মেদ। এছাড়াও উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা ও পৌর বিএনপির যুগ্ম আহবায়কবৃন্দ, সম্মানিত সদস্যবৃন্দ, ভালুকা উপজেলার অন্তর্গত সকল ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।





















