Hi

ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহের তারাকান্দায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

  • Reporter Name
  • Update Time : ০৪:৫২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • ১০৬ Time View

 গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ৫নং বালিখা ইউনিয়নের পারুলীতলা গ্রামে রক্তাক্ত এক ট্র্যাজেডিতে স্তব্ধ হয়ে গেছে একটি পরিবার ও পুরো গ্রাম। সহোদর ছোট ভাইয়ের হাতেই খুন হয়েছেন তারই বড় ভাই মো: হাসিম উদ্দিন। স্থানীয়দের ভাষায় এমন হৃদয়বিদারক ঘটনা আগে দেখেননি তারা। মো: আমিনুল ইসলাম নামের স্থানীয় একজন বলেন,এই রকম ঘটনা আগে কোনদিন শুনি নাই। আপন এক ভাই তার বড় ভাইরে কেমনে খুন করে। এই ঘটনায় এই খুনির বিচার চাই।সরেজমিনে গিয়ে জানা যায় গত ১৪ই জুলাই সোমবার বিকেল ৫টায় পূর্ব দ্বন্দের জেরে বাড়ি খালি পেয়ে বিবাদী সাইদুল ইসলাম এবং তার স্ত্রী শিউলী আক্তার মিলে দেশীয় অস্ত্র নিয়ে বেধড়ক মারধোর করে মো: হাসিম উদ্দিনকে।বিবাদীরা মাথায় এবং সারা শরীরে আঘাত করে।এতে মো: হাসিম উদ্দিনের শরীরের বিভিন্ন অঙ্গে জখম হয়। এসময় আশপাশের মানুষ ছুটে আসলে স্থানীয়রা গুরুতর অবস্তায় মো: আবুল হাসিম কে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে ভর্তির পর চিকিৎসারত অবস্থায় মো: হাসিম উদ্দিন মারা যায় ভর্তির ৩ দিন পরেই। এলাকার স্থানীয় মো: আব্দুল বারেক বলেন, হাসিম ভাই খুব ভালো মানুষ আছিলো। আমরা এই হত্যাকারীর নিচার চাই। একই এলাকার আনোয়ারা বেগম বলেন সাইদুল একজন খুনী আমরা তার ফাঁসি চাই। নিহত মো: হাসিম উদ্দিন এর দুই বিবাহিত মেয়ে এবং স্ত্রী রয়েছে। মো: হাসিম উদ্দিন এর স্ত্রী জোলেখা খাতুন বলেন আমরা বাড়িতে থাকি না। গার্মেন্টসে চাকরি করি আমরা। আমার স্বামীকে একা পেয়ে সাইদুল মারছে। এই ঘটনার অনেক স্বাক্ষী প্রমাণ আছে। আমরা খুনি সাইদুলের ফাঁসি চাই। এই হৃদয় বিদারক ঘটনায় তারাকান্দা মডেল থানায় একটি মামলা করা হয়েছে। তারাকান্দা মডেল থানার ওসি জানান, এই ঘটনায় আমরা মর্মাহত। নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন। আশা করা যায় খুব দ্রুতই আমরা আসামী সাইদুল ইসলাম এবং দোষীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনবো।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফুলপুরে শনিবার  বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত

ময়মনসিংহের তারাকান্দায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

Update Time : ০৪:৫২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫