Hi

ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় ভাড়া বাসায় মা ও দুই শিশুকে গলা কেটে হত্যা, দেবর নিখোঁজ

  • Reporter Name
  • Update Time : ০৩:৫৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • ১৫৪ Time View

জিএম, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা পৌরসভার টিএন্ডটি রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে এক মা ও তার দুই শিশুসন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন ময়না আক্তার (৩০), তার মেয়ে রাইসা (৬) এবং ছেলে নীরব (২)। নিহত ময়নার স্বামী রফিকুল ইসলাম নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সেনের বাজার এলাকার বাসিন্দা এবং ভালুকার রাসেল স্পিনিং মিলে চাকরি করেন। তিনি পরিবারসহ পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের টিএন্ডটি রোডে হায়উম মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। সোমবার (১৪ জুলাই) সকাল ৯টার দিকে কাজ শেষে বাসায় ফিরে রফিকুল ঘরের দরজায় তালা দেখতে পান। দীর্ঘক্ষণ ডাকাডাকির পর সাড়া না পেয়ে তালা ভেঙে ঘরে ঢুকে স্ত্রী ও দুই সন্তানের গলাকাটা মরদেহ দেখতে পান। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পুলিশ জানায়, রফিকুলের ছোট ভাই নজরুল ইসলামও একই বাসায় থাকতেন, তবে ঘটনার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভালুকায় আগামী ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী , আরমান মীর

ভালুকায় ভাড়া বাসায় মা ও দুই শিশুকে গলা কেটে হত্যা, দেবর নিখোঁজ

Update Time : ০৩:৫৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫