ত্রিশালে পারিবারিক বিরোধে চাচীর দায়ের কোপে ভাতিজা আহত
-
Reporter Name - Update Time : ০৯:২২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
- ১২০ Time View

গোলাম কিবরিয়া পলাশ ময়মনসিংহঃ ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় পারিবারিক বিরোধের জেরে চাচীর দায়ের কোপে ভাতিজা গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৯ জুলাই) সকালে উপজেলার হরিরামপুর ইউনিয়নের মাগুর জোড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মাগুর জোড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে আমিনুল (২৫)-এর ওপর তার কাকী নাজমা খাতুন (৪০) ধারালো দা দিয়ে অতর্কিতে হামলা চালান। এতে আমিনুলের পায়ে গুরুতর জখম হয়। পরিবারের অভিযোগ, নাজমা খাতুন ও তার ছেলে মানিকের অত্যাচারে দীর্ঘদিন ধরে অতিষ্ঠ হয়ে পড়েছিল আমিনুলের পরিবার। জায়গা-জমি নিয়ে প্রতিবেশীদের সাথেও হয়রানি ও হুমকির অভিযোগ রয়েছে মানিকের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, মানিক ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’-এর নেতা পরিচয়ে পুরো উপজেলা জুড়ে দাপিয়ে বেড়াচ্ছেন। আহত অবস্থায় আমিনুল ও তার মা ফরিদা বেগম (৬৫)-কে দ্রুত ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় আমিনুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।














