অবসরপ্রাপ্ত কাস্টমস পরিবারের শোক সভা ও দোয়া অনুষ্ঠিত
-
Reporter Name - Update Time : ০৭:০৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
- ১১২ Time View

মোঃ আকাশ আহমেদ:- অবসরপ্রাপ্ত কাস্টমস পরিবারের শোক সভা ও দোয়া অনুষ্ঠিত মঙ্গলবার (২২ এপ্রিল ) বিকেলে ৭০/১ এলিফ্যান্ট রোড, ময়মনসিংহ অডিটেরিয়ামে অবসরপ্রাপ্ত কাস্টম পরিবারের পক্ষ থেকে সংগঠনের সভাপতি ও প্রধান এডমিন এ এফ এম মনজুর হাসান আসাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়ার পরিচালনায় শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মুখলেসুর রহমান,অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাস্টমস পরিবারের প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল, নেতৃবৃন্দের মাঝে আরো বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি আব্দুল হাকিম, অন্যতম উপদেষ্টা যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক , সাবেক সাধারণ সম্পাদক মোঃ শফিউল আলম,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বাবুল আমিন( পিস্তল আমিন),মাহবুবুর রহমান, মাহাবুর রহমান সহ আরো অনেকে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মরহুম আব্দুস সামাদ,মহিউদ্দিন পাটুয়ারী,বীর মুক্তিযোদ্ধা আখতার হোসেন, নাজমুল ইসলাম ফকির, আব্দুল হাকিম শিকদার, নূর মোহাম্মদ তারাকী ও অন্যান্য মরহুমদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল হাই। দোয়া শেষ উপস্থিত সকল কর্মকর্তাগণকে সংগঠনের পক্ষ থেকে খাবার পরিবেশন করেন উপদেষ্টা যোদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হক।























